1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:11 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

রামগড়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, December 19, 2023,
  • 262 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এছাড়াও অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রামগড় পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহ আলম,প্রদেশ ত্রিপুরা, প্রধান শিক্ষক মনিকা রাণী রায়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অভ্যুদয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা সমুন্নত রাখতে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রদর্শন করা হয়। উপস্থিতির মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট