1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:13 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রামগড়ে যুবলীগনেতা মোঃ ইয়াছিনের মৃত্যুবার্ষিকীতে পুষ্পঅর্পণ ও দোয়া

Reporter Name
  • Update Time : Wednesday, June 28, 2023,
  • 326 Time View

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে যুবলীগ নেতা মরহুম মোঃ ইয়াছিন এর ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা করা হয়। বুধবার ২৮ শে জুন সকাল ১০.০০ ঘটিকায় ইয়াছিন স্মৃতি পরিষদের উদ্যোগে রামগড় কেন্দ্রিয় কবরস্থানে শায়িত মরহুম মোঃ ইয়াছিন এর কবরে পরিষদের আহ্বায়ক মেয়র মোঃ রফিকুল আলম(কামাল) এর নেতৃত্বে পুস্প মাল্য অর্পন করা হয়। অর্পন শেষে মরহুমের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালননা করেন মাষ্টারপাড়া আজিজিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৮শে জুন রামগড়ের যুবলীগ নেতা মরহুম মোঃ ইয়াছিন সকালে নিজের প্রাইভেট কারে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে খাগড়াছড়িতে যায়, কাজ শেষ করে বাড়ি আসার পথে বিকাল ০৫ টায় ২নং পাতাছড়া ইউপির মাহাবুবনগর বাটনাতলী এলাকা বটগাছের নিচে গাড়ি ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ও ধারালো ছুড়ি দিয়ে তাকে জবাই করে খুন করে। রামগড় কেন্দ্রিয় কবরস্থানে তাকে শায়িত করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন,ইয়াছিন স্মৃতি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ,শুভাকাঙ্খী,সুশিল ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ইয়াছিন স্মৃতি পরিষদের আহ্বায়ক মেয়র রফিকুল আলম (কামাল)বলেন, ২৪ বছর পার হয়ে গেলো অথচ ইয়াছিন ভাইয়ের হত্যার বিচার এখনও কার্যকর হয়নি,গুনিরা এখনো প্রকাশ্যে রামগড়ে ঘোরাগুরি করছে, দল ক্ষমতা থাকা অবস্থায় তার হত্যা বিচার না হলে আর কোনদিন ও ইয়াছিন ভাইয়ের হত্যার বিচার হবে না। অতিলম্বে আমি ইয়াছিন ভাইয়ে হত্যার বিচার ও খুনিদের ফাঁসি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট