1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রামগড়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Saturday, November 11, 2023,
  • 295 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

সারা দেশের ন‍্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রামগড় পৌর শহরে র‍্যালী ও লেকপাড়ে দোয়া-মাহফিল এবং আলোচনা সভা আয়োজন করেন রামগড় উপজেলা যুবলীগ।

দিনটি উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় যুবলীগ সহ সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে,কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ শনিবার রামগড় লেকপাড়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ, সকাল ১০টায় র‍্যালী করে আলোচনা সভা,কেক কাঁটা অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল কাদের এর সভাপতিত্বে ও জেলা যুবলীগ এর সদস্য ও কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ২নং ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সিনিয়র সহ-সভাপতি ও ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃশাহ-আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃশাহআলম, নুরুল আলম জিকু,প্রদেশ ত্রিপুরা,দপ্তর সম্পাদক মোঃ মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সা. সম্পাদক মোঃশামীম,পৌর কাউন্সিল আহসান উল্লাহ্, শ্যামল ত্রিপুরা,জিয়া উদ্দীন জিয়া,সাবেক যুব নেতা সফিকুল আলম দুলাল,খাজা নাজিমুদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী।

উল্লেখ যে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রতিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট