1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:25 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

রামগড়ে সড়ক ও জনপথ বিভাগের গাছ কেঁটে বিক্রি

Reporter Name
  • Update Time : Wednesday, December 13, 2023,
  • 241 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়ন এর ১১ মাইল এলাকায় বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী (সওজ) খাগড়াছড়ি নামীয় ৫ একর টিলা ভূমির ১০৯ হোল্ডিংয়ের ৬৪৩ নং দাগের অংশ থেকে ২০টি মেহগুনি গাছ কেঁটে বিক্রি করার অভিযোগ উঠেছে জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মোঃরহিম মিয়া (প্রকাশ রহিম কোম্পানি )নামে এক ব‍্যক্তির বিরুদ্ধে।

(১১ ডিসেম্বর) সোমবার সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে সড়ক ও জনপথ এর কোন অনুমতি ছাড়া সরকারি গাছ কেটে বিক্রি করেছে রহিম মিয়া” সরকারি টিলা ভূমি থেকে গাছ কাটার বিষয়ে রহিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান এই গাছ আমার নিজ নামের ৩১২ নং হোল্ডিং এর ৬৩৬ নং দাগের ভিতরে থাকা ভূমির গাছ “আমি যে গাছ বিক্রি করেছি তা সড়ক ও জনপথ বিভাগের না’ এদিকে ভূমির কাগজপত্র দেখতে চাইলে রহিম মিয়া কোন কাগজপত্র দেখাতে পারেননি। গাছগুলো কার কাছে বিক্রি করা হয়েছে এমন প্রশ্নে রহিম মিয়া জানান আমি গাছ বিক্রি করেছি রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল এবং রামগড় থানার সাবেক ওসি মিজানুর রহমানের কাছে ” রহিম মিয়ার বক্তব্য অনুযায়ী সত‍্যতা যাচাইয়ে গাছ কেনার বিষয়েটি মেয়রের কাছে জানতে চাইলে তিনি গাছের কেনাবেচার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

ইউপি স‍দস‍্য ইমাম হোসেন বাবুল জানান এই জমি নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ড রয়েছে।

১১ মাইল মাহবুব নগর এলাকার বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন জানান মামলা নং ০১/৮৯ মূলে ৫ একর ৩য় শ্রেনীর জমি আবু তৈয়বের নিকট হইতে নির্বাহী প্রকৌশলী সওজ নামে করা হয়” রহিম মিয়া যে গাছ বিক্রি করেছে সেটা সড়ক ও জনপথ বিভাগের জমি থেকেই।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী (রামগড়),জুথী চাকমা জানান গাছ কাঁটার বিষয়টি আমি শুনেছি এবং আমাদের অফিস এর লোকজন সরেজমিনে গিয়ে গাছ কাঁটার ছবি নিয়ে এসেছে আমরা এ বিষয়ে আইনি ব‍্যবস্থা নেবো।

রামগড় উপজেলা বিট কর্মকর্তা রোকনুজ্জামান জানান, গাছ কাটার বিষয়টি আমি জানিনা সড়ক জনপথ বিভাগ গাছ কাঁটার কোন তথ্য দেননি।

উল্লেখ্য যে রামগড় উপজেলা ভূমি অফিস সুত্র এবং রেকর্ড চেক করে জানা গেছে নির্বাহী প্রকৌশলীর নামে ৫ একর ভূমি রেকর্ড রয়েছে ” যাহার চৌহদ্দি হলো উঃ আমির হোসেন ” দঃ প্রাথমিক বিদ‍্যালয় “পূর্বে ঝিরি” পঃ মেইন সড়ক। ৩১২ নং হোল্ডিং ৬৩৬ নং দাগে ৪ একর ভূমি রহিম মিয়ার নামে রেকর্ড রয়েছে যাহার চৌহদ্দি উঃ ননা মিয়া “দঃ আব্দুল জলিল “পূর্বে ঝিরি ” পঃ ঝিরি। এতে প্রতিওমান হয় যে ৩১২ হোল্ডিং এবং ১০৯ নং হোল্ডিং এর সাথে কোন ধরনের মিল নেই ” এতে আরো প্রমানিত হয়েছে যে রহিম মিয়া ১০৯ নং হোল্ডিং এর মাঝ থেকে গাছ বিক্রি করে ” যাহা নির্বাহী প্রকৌশলী (সওজ )বিভাগের নামে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট