1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:32 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 215 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মধ্যে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগী হিসেবে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান, পরিচ্ছন্ন ভ্যান গাড়ী প্রদান, হুইল ব্যারো প্রদান, পানি ও পয়ঃ নিষ্কাশনসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ করছে। প্রথম পর্যায়ে এ প্রকল্পের ১৬টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হাত ধোয়া বুথ স্থাপনসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে আগামীতে এ নগরীর পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও উন্নয়ন ঘটবে। আগামীতে নগরীর ৩০টি ওয়ার্ডে এর কার্যক্রম পরিব্যপ্তি ঘটবে এ প্রত্যাশা করি।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকান্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, টাউন প্ল্যানার বনি আহসান, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মেরিল, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আবু বকর সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট