1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:47 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

রাসিক ও ব্র্যাক ইউডিপি‘র উদ্যোগে ই-বর্জ্য ব্যবস্থাপনার প্রচারণায় লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, December 30, 2020,
  • 208 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) উদ্যোগে ই-বর্জ্য ব্যবস্থাপনার প্রচারণা লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পদ্মা নদী সংলগ্ন লালন শাহ পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিচ্ছন্নতা নগরীর কার্যক্রমের প্রতি দৃষ্টি দেন তিনি। এ লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেন। সারা পৃথিবী উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে। আর একইসাথে আমাদের প্রতিদিনের ব্যবহৃত সামগ্রী ব্যবহার অনুপযোগী হচ্ছে। যেগুলো রিইউজ করা সম্ভব তা রিইউজ করতে হবে। ই-বর্জ্য আধুনিক জীবনের নিত্য দিনের সঙ্গি। ব্যবহার অযোগ্য ইলেকট্রনিক্স দ্রব্যকে ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্য বলা হয়। টিভি, ফোন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, রেডিও চার্জার পেন ড্রাইভ প্রভৃতি ব্যবহারের পর বর্জন করা হয়। এর ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে সচেতন হয়ে তা সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এ বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। আগামী প্রজন্মকে সচেতনভাবে গড়ে তুলতে এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। ৩০টি ওয়ার্ডে ৫শ করে ১৫ হাজার লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সময় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সমন্বয়কারী ফারজানা পারভীন, মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন উপস্থিত ছিলেন।

ই-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর নগরভবন গেট, লালনশাহ পার্ক, মুন্সগার্ড পার্ক, টিঁ-বাধ, রেলওয়ে স্টেশন, সিএন্ডবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, সাহেববাজার মনিচত্বর, নওদাপাড়া আমচত্বর, নিউমার্কেট গেটসহ ১০টি গুরুত্বপূর্ণ স্থানে হোডিং ব্যানার লাগানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট