স্টাফ রিপোর্টারঃ
মোঃ সম্রাট তালুকদার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্স এর নির্বাচনি প্রচারণার সময় জয়নগর ইউনিয়নের রামপুরা গ্রামে শনিবার ২৩ মার্চ (২০২৪) আনুমানিক দুপুর ১টার সময় মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপস্থিত প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার উপরে শুকনা কলাই গাছ বা কাকচা মাইক্রোবাসের সাইলেন্সরে পেচিয়ে প্রথমে ধোয়ার কুন্ডলি ও পরবর্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্থানিয়রা গাড়িতে থাকা লোকদের দরজা ভেঙ্গে বের করতে পারলেও আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হয়ে উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটকে মুঠোফোনে সংবাদ দেয় ।পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় কোন হতা হতের ঘটনা ঘটে নি।
বিষয়টি নিয়ে এলাকাবাসী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক নড়াগাতি থানা ছাত্রলিগ সভাপতি মোঃ মাহবুবুল আলম এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তাম ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ ক্ষোভ প্রকাশ করে জানান রাস্তা ঘাটে এসব ফসল শুকাতে দেওয়া আসলেই অনেক বিপদজনক । এ বিষয়ে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উল্লেখজগ্য পদক্ষেপ নেয়ার বেপারে প্রশাসনের আরো সচেতন হওয়া উচিত।