1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রায়পুরে ২৫০ বিয়ারক্যানসহ যুবলীগের নেতা মিজান ঢালী গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ঢালীকে (৪০) মাটির নিচে লুকিয়ে রাখা ২৫০ বিয়ার ক্যানসহ আটক করেছে ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশের একটি দল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত অনুমান ১০টার সময় ওই ইউনিয়নের গজারীয়া গ্রামস্থ (৬নং ওয়ার্ড) তার বাড়ি থেকে এ বিয়ার উদ্ধার করে।

আটক মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ঢালী একই এলাকার ফজলুল করিম ঢালীর পুত্র। হায়দরগঞ্জ বাজারের গাজী মার্কেটে বিসমিল্লা সুইটস্‌ এন্ড মিনি চাইনিজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার বাবা ফজলুল করিম ঢালী রায়পুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি মেম্বার। এর আগেও তার দোকান থেকে বিপুল পরিমান মদ ও বিয়ার উদ্ধার করা হয়। ও সময় পালিয়ে রক্ষা পায় সে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট