1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:54 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

রুবেল হাওলাদারকে ছাত্র দলের আহবায়ক নির্বাচিত করায় ৭ছাত্র নেতার পদত্যগ।

Reporter Name
  • Update Time : Friday, January 15, 2021,
  • 315 Time View

মোঃ সিরাজুক হক রাজু স্টাফ রিপোর্টার।

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশালের বানারীপাড়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৭ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শু

ক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের করে ওই ৭ জন ছাত্রদল নেতা  পদত্যাগের ঘোষণা দেন। এ সময় সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন তালুকদার লিখিত বক্তবে উল্লেখ করেন, শিক্ষা ঐক্য প্রগতির ধারক ও বাহক ছাত্রদলের বানারীপাড়া উপজেলা কমিটি গঠনে ব্যপক অনিয়ম, স্বজনপ্রীতি, সংগঠনকে ব্যক্তিস্বার্থে কুক্ষিগত করণ, হামলা-মামলার শিকার, ত্যাগী-পরিশ্রমী কর্মীদের অবমূল্যায়ন ও বঞ্চিত করার দিক সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়েছে। ঘোষিত কমিটির আহবায়ক রুবেল হাওলাদারের নাম উল্লেখ করে বলা হয় তার পরিবার সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেও এক সময় ছাত্রলীগের কর্মঠ কর্মী ছিলেন। তার বাবা স্থানীয় আওয়ামী লীগের একজন পরীক্ষিত ব্যক্তি। যা বিগত নির্বাচনে বিভিন্ন ভাবে প্রমানিত হয়েছে। ২০০৭ সালের প্রথম দিকে তার নিজ এলাকায় বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোষ্টার ছিড়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন রুবেল হাওলাদার। পরে ছাতনেতা সুমন সরদারের হাত ধরে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন আপসের মাধ্যমে। সুমন সরদারও এ কথার সত্যতা স্বীকার করেছেন। এলাকায় তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে অভিযুক্ত রুবেল হাওলাদার তার  বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ অস্বীকার করেছেন।  এ ছাড়াও ঘোষিত কমিটিতে বিবাহিত, মাদক মামলার আসামিদেরও স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘোষিত কমিটি গঠনকে ন্যাক্কারজন্যক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদকের একান্ত লোকের সমাহার বলে আখ্যা দিয়ে পদত্যাগ করা ছাত্রদল নেতারা হলেন সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটির, যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন তালুকদার, মো. শাহাদাত হোসেন সনেট, মো. সাগর মাঝি, মো. রবিউল ইসলাম, মো. রিহাদ হোসেন লালন, সদস্য মেহেদি হাসান সজিব ও মো. আমিনুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট