1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:29 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন। 

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,
  • 135 Time View

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আজ ৩০-শে নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দর্শকের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠিত জমজমাট খেলায় মুখোমুখি হয় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফুটবল একাদশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে উভয় দলই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের শেষে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফলাফল গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের একের পর এক শট প্রতিহত করেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সে স্বাগতিক দল ট্রাইবেকারে ৪-১ গোলে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে বিজয়ী দলের গোলরক্ষক যশোর জেলার বাঘারপাড়া বসুন্ধিয়ার সন্তান আরিফুল ইসলাম বাবু।

খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর, সুমন রাজু। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন বাবুল হুসাইন।

এর পূর্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে ব্যবস্থাপনায় ছিলেন মাঠ পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক মোঃ আলম শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, শামীম হাসান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, এইচএম কামরুল ইসলাম,সাজ্জাদ হোসেন সরদার, মাসুদ খান, খান আলিম হাসান,মুন্না সরদার, তরিকুল ইসলাম সুমন, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, সুলতান মাহমুদ বাদশা, ক্রীড়া সংগঠক নুর আলী, সমাজসেবক আবুল কালাম, নয়ন মোড়ল, নাঈম আহমেদ, শাহিনুর রহমান, বিল্লাল শেখ, জিএম হিরোক, খান জিয়া, মিরাজুল ইসলাম মিরান, মোঃ সোহাগ ,আবুল কাশেম, তরিকুল ইসলাম অন্তর, সুজন শেখ, লিমন মাহমুদ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ,ফেরদৌস, তাহসিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট