1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:19 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মুনসুর স্মৃতি সংসদ। 

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025,
  • 167 Time View

 

 

আঃ মান্নান (রুপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ ১৪-ই ডিসেম্বর (রবিবার) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা তরুণ সংঘের মুখোমুখি হয়।তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে গোল শূন্য-তে খেলা শেষ হয়।ফলে খেলার ফলাফল নির্ধারণে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবুর অসাধারণ দক্ষতায় বটিয়াঘাটা তরুণ সংঘকে ৩-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে মনসুর স্মৃতির সেমিফাইনালে উত্তীর্ণ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ আনিস।

খেলাটি পরিচালনা করেন রেফারি সুমন রাজু, আজিজুর রহমান ও আলী আকবর।

খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ)। কোয়ার্টার ফাইনালের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্রীড়া সংগঠক এবং দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম কামরুজ্জামান টুকু,ক্রীড়া সংগঠক মাঈনুল হাসান টুটুল,এইচ এম মাসুদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রয়েল আজম, সৈয়দ নিয়ামত আলী, এ্যাডভোকেট তাফসিরুজ্জামান, এইচ এম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান, মুন্না সরদার, বাশির আহম্মেদ লালু, সাজ্জাদ হোসেন সরদার ,আবুল কালাম, কবীর চৌধুরী, তাপস ব্যানার্জী, সুলতান মাহমুদ বাদশা,রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, বিপ্লব, এস এম মনিরুজ্জামান,শুভ গালিব, ইসরাইল বাবু, শেখ ফরিদ আহম্মেদ, জামাল শেখ, শাহিনুর রহমান, ফেরদৌস, তাহসিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট