1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 2:20 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

রূপসায় আজিজুল বারী হেলাল,এই অঞ্চলে রাজনৈতিক ভেদাভেদ থাকবে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে না। এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 125 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন অবকাঠামো উন্নয়নের আগে আমাদের মানবিক উন্নয়ন জরুরী। ধর্মচর্চা ছাড়া নৈতিকতার উন্নয়ন সম্ভব নয়। মানুষ যদি ধার্মিক না হয় তাহলে সমাজে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার কখনোই করা যাবে না। এই অঞ্চলে রাজনৈতিক ভেদাভেদ থাকবে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে না, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন জিয়া পরিবার বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এই সম্পদকে ব্যবহার করে কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হয়।

তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করতে হবে। আমরা সবাই সন্ত্রাস,চাঁদাবাজির বিপক্ষে এবং মাদকের বিরুদ্ধে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ধর্মীয় অনুশাসনের পথে এবং ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,খেলাধুলা ও ধর্মচর্চাই পারে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত ভাতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো আমার এলাকার মানুষের সঙ্গে বিভেদমূলক রাজনীতি করিনি। আমার সাধ্যমতো সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সব মানুষকে আমি সমান চোখে দেখি। খুলনা-৪ আসনের উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আজ ২০-ই জানুয়ারি (মঙ্গলবার) রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নেরন ৭,৮,৯ নং ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে নন্দনপুর বটতলা গোলচত্বর মাঠ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

 

শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে ও জাকির হোসেন জমাদ্দারের সঞ্চালনায় সূধীজনদের মধ্যে বক্তৃতা করেন শিল্পপতি ইন্দ্রিস আহম্মেদ জমাদ্দার, আফতাব আহম্মেদ জমাদ্দার, আবুল হাশেম,শেখ আবু জাফর, মালেক মোড়ল, আলী হোসেন খান, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, ডাঃ ওহিদুজ্জামান, ডাঃ স্বপন কুমার শীল, আলহাজ্ব আবু সাঈদ আব্দুল লতিফ শেখ, আঃ লতিফ, আলহাজ্ব আবু সাঈদ হাওলাদার, বাবলু নন্দী, আঃ রশিদ, জব্বার মল্লিক, ইউসুফ হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর,সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, শেখ মোঃ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল,যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন, মুন্না সরদার,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, আলহাজ্ব সেলিম হাওলাদার, মর্জিনা বেগম, মো: রাসেল শেখ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট