1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:52 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

রূপসায় আজিজুল বারী হেলাল, জনগণ ধানের শীষে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই বেছে নিতে প্রস্তুত। 

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026,
  • 132 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি): খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি জনগনের দাবী আদায়ের দল। বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো, এবার সবাই ভোটকেন্দ্রে যাবে বলেই আমি বিশ্বাস করি। জনগণ ধানের শীষে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই বেছে নিবে ইনশাআল্লাহ।

তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা ইতিমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি বলেন খুলনা-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অথচ এই এলাকার মানুষের রয়েছে বিপুল সম্ভাবনা ও শ্রমশক্তি। সঠিক নেতৃত্ব পেলে খুলনা ৪ আসন অল্প সময়েই একটি আধুনিক ও উন্নত জনপদে পরিণত হতে পারে। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে আপনাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্যখাতে সহায়তা এবং যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আমাদের অগ্রাধিকার থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবে এবং খুলনা-৪ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।তিনি আজ ২২-শে জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকায় নৈহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ।

পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু,দিদারুল ইসলামের সঞ্চালনায়

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম,রবিউল ইসলাম রবি,ইসমাইল হোসেন,বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, ইলিয়াজ হোসেন, জেলা যুবদল নেতা মমিনুর রহমান সাগর,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বনি আমিন সোহাগ, আসাদুজ্জামান বিপ্লব, মাসুম বিল্লাহ,রেজাউল ইসলাম রেজা,মুন্না সরদার, জাহিদুল ইসলাম রবি,কবীর শেখ,এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন সরদার, বশির হায়দার পল্টু, শাহজামান প্রিন্স, আকরাম সরদার,বাকু,আজাদ শেখ প্রমূখ। এছাড়া আইচগাতী, টিএসবি, শ্রীফলতলা ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকালে গনমিছিল অনুষ্ঠিত হয়। এরপূর্বে আজিজুল বারী হেলাল সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনেরঘাট বাজারে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে এবং বিকালে নৈহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল,জেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক আতাউর রহমান রনু,জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, নয়ন মোড়ল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট