1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় আজিজুল বারী হেলাল শুভ উদ্বোধন করলেন স্মার্ট ভোটার স্লীপ কার্যক্রমের। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট ভোটার স্লীপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল।

 

গতকাল সোমবার রাত ১০টায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া থানার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক জরুরি সভার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন ভোট মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে এবং প্রতিটি ভোটার যাতে সঠিক কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই লক্ষ্যেই স্মার্ট ভোটার স্লীপ কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, খুলনা-৪ আসনের প্রতিটি ভোটারের তথ্য আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কোনো ভোটার যেন বিভ্রান্ত না হন, কেউ যেন ভুল কেন্দ্রে না যান কিংবা ভোটের দিন হয়রানির শিকার না হন সেটাই আমাদের অঙ্গীকার।

আজিজুল বারী হেলাল জানান, মোট তিনটি পদ্ধতিতে ভোটারদের কাছে ভোটার তথ্য ও স্লীপ পৌঁছে দেওয়া হবে। প্রথম পদ্ধতিতে স্টিকার সংযুক্ত ভোটার তথ্য স্লীপ প্রস্তুত করা হয়েছে, যা ভোটারদের বাড়ির দেয়াল বা দরজায় লাগানো থাকবে। দ্বিতীয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় কিউআর কোড স্ক্যান অথবা গুগল প্লে স্টোরে

helalkhulna4bnp.info সার্চ করে সহজেই ভোটার তথ্য সংগ্রহ করা যাবে। তৃতীয় পদ্ধতিতে প্রতিটি ভোটকেন্দ্রে আজিজুল বারী হেলালের নির্ধারিত ভোট ঘর থেকে সরাসরি ভোটার স্লীপ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন ভোটাররা।

তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি দল বা প্রতীকের নির্বাচন নয়, এটি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের শক্তিতেই আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, তেরখাদা, রূপসা ও দিঘলিয়া থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ, ১৫টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সেন্টার কমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট