আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপি'র যুগ্ন -আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু আজ ৬-ই এপ্রিল সোমবার বিকালে টিএসবি ইউনিয়নের কুদির বটতলা ও তিলক এবং নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় স্বল্প আয়ের মানুষদের সাথে গণসংযোগ করেন।
এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময়, উপজেলার উন্নয়ন, জনসেবা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।গণসংযোগকালে তিনি বলেন,
রূপসা উপজেলার প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার বড় শক্তি। সুযোগ পেলে আমি আপনাদের সাথে নিয়ে রূপসাকে একটি আধুনিক,উন্নত ও জনবান্ধব মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।
আমি সবসময় তৃণমূল মানুষের সঙ্গে ছিলাম,এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
রূপসার তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিন্টু শিকারি, তরিকুল ইসলাম, অহিদুল ইসলাম, শাহিনুর রহমান। যুবদল নেতা মুন্না সরদার,আসাদুর রহমান পাইক, শামসুর রহমান,মাসুদ হালদার সহ অনেকে।