1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে জাবুসা কেন্দ্রীয় মসজিদে বিশেষ ইফতার ও দোয়া অনুষ্ঠিত।  

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): খুলনা-৪ আসনের মাননীয় সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এর নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ ইফতার এর আয়োজনের ধারাবাহিকতায় আজ ২৩-শে ফেব্রুয়ারী জাবুসা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা কেন্দ্রীয় জামে মসজিদের এই বিশেষ ইফতার ও দোয়ার অনুষ্ঠানে মাননীয় সাংসদ এর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য ও এমপির বড়ভাই মোস্তফা উল বারী লাভলু, ৩ নং নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ মহিউদ্দিন মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক বনি আমিন সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শামীম শেখ, মোঃ ফরহাদ আনছার শেখ,কবির শেখ আজমাল,সাইফুল মোল্লা, বাশার,মিজান, সেন্টু,সেলিম, শেখ হাছিব, সাইফুল,মেহেদি,রাজু আরিফ মোল্লা ইয়ছিন,আক্তার, জুয়েল নাজমুল রাসেল,সোহেলসহ স্থানীয় নেতাকর্মী ও শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনা, দেশের সার্বিক শান্তি কামনা,বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের সার্বিক শান্তি-কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট