1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:31 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2026,
  • 39 Time View

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ ২২-শে মার্চ (রবিবার) বিকাল থেকে রাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল শিক্ষক সম্মাননা, খেলাধুলা ও বিনোদন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, র

রাফেল ড্র, শিক্ষা সহায়তা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনসহ নানা কর্মসূচি। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের স্বপরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এসময় উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিসিএসে উত্তীর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত এবং অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন চন্দন হালদার, শীর্ষেন্দু পাল,শুভ দাস,নীলয় দাস,তানভির হাসান আবির, অমিত হাসান অন্তর,আসলাম শেখ,তানজিল রুবায়েতসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খান আহমেদুল কবীর চাইনিজ।

 

অনুষ্ঠানটিতে সার্বিক দিকনির্দেশনায় ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুগ্ম-সচিব ফিরোজ শাহ এবং ইঞ্জিনিয়ার শওকত আলী।

অ্যালামনাই এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল্লাহর সঞ্চালনায় বক্তৃতা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজা, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব সাইফুল ইসলাম, অধ্যক্ষ আতাউর রহমান ফকির, সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবাউদ্দীন সেলিম, সমাজসেবক সৈয়দ মাহমুদ আলী, এইচএম মাসুদুল ইসলাম, তরুন সমাজসেবক সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল, ইঞ্জিনিয়ার হাসান আলম, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফ. ম. মনিরুল ইসলাম,প্রধান শিক্ষক বেল্লাল হোসেন, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, শিক্ষক সুশীল পাল, গুরুপদ পাল, বিকাশ মালী, শামসুর রহমান, প্রসেনজিত সেন, সৈয়দ নিয়ামত আলী, এইচ.এম.কামরুল, মুন্না সরদার,আঃ কাদের শেখ, এস. এম. মাসুদুর রহমান, আযম শেখ,সাজ্জাদ হোসেন সরদার, আরজান উল্লাহ শেখ, মোঃ ফরিদ শেখ, বেলাল হোসেন, জাকিয়া সুলতানা মিতা, রিজিয়া পারভিন, শিউলি খাতুন, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, হাসান, হাসান ফারাজী, তাহসিন, নিলয় দাস,শুভ দাস, আসলাম শেখ প্রমুখ। সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজনটি অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ, স্মৃতিচারণ এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট