আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন যারা মুমিন তাদের জন্য পবিত্র কোরআন এক মহামূল্যবান রহমত। পৃথিবীর ইতিহাসে আর কোনো গ্রন্থ নেই যা কোরআনের মতো করে মানুষ হৃদয়ে ও বুকে ধারণ করেছে। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম পবিত্র কোরআন মানুষকে পথ দেখিয়ে যাচ্ছে। কোরআনে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য প্রয়োজনীয় সব দিকনির্দেশনা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কোরআন শরিফ কেবল মুসলমানদের জন্য নয়, এটি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, ন্যায় ও মানবতার বার্তা বহন করে।
কোরআন মানুষকে অন্ধকার, জুলুম ও অন্যায়ের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। কোরআনের শিক্ষা মানুষকে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।কোরআন মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে এবং মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। একটি সুন্দর সমাজ গড়তে হলে আমাদেরকে পরস্পরের প্রতি সহমর্মী হতে হবে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে। সমাজে যত অসত্য, অন্যায় ও বৈষম্য রয়েছে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই কোরআনের শিক্ষা।
তিনি আরও বলেন, সমাজে দুর্নীতি, সন্ত্রাস,চাঁদাবাজি ও মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে হলে কেবল আইন দিয়ে নয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাও জরুরি। বিএনপি ক্ষমতায় এলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানবিকতা, নৈতিকতা ও চরিত্র গঠনের পাঠশালা হিসেবে গড়ে তোলা হবে। ধর্মচর্চা বৃদ্ধি করে মানুষের মধ্যে সততা,দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এর মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আমরা চাই আলোকিত মানুষ, আলোকিত সমাজ এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ। বিএনপি সেই লক্ষ্যেই রাজনীতি করে এবং আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তুলতে কাজ করবে।
তিনি আজ ৯-ই ফেব্রুয়ারী (সোমবার) সকালে রূপসার ইলাইপুর মোড়ে উপজেলা কৃষকদলের আয়োজনে সন্মানিত হাফেজদের নিয়ে ক্বেরাত সম্মেলন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি হেলাল উদ্দীন শিকারি, মুফতি রিয়াদুল ইসলাম শফিক, মুফতি তরিকুল ইসলাম, হাফেজ মাওঃ আলমগীর হুসাইন, হাফেজ ক্বারী খায়রুল বাশার,মাওলানা ইয়াসিন আরাফাত, হাফেজ ক্বারী জামাল উদ্দীন, হাফেজ ক্বারী মোঃ সংগ্রাম হুসাইন, হাফেজ ক্বারী তাহমিদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা কৃষকদলের আহবায়ক শাহ আলম ভূইয়া এবং যৌথ ভাবে সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হাফেজ হাসিবুর রহমান ও নৈহাটি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির সিমিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,উপজেলা কৃষকদলের সদস্য সচিব সোহাগ শিকদার,মাসুম বিল্লাহ,রেজাউল ইসলাম রেজা, কবীর শেখ, যুবদল নেতা মুন্না সরদার, মাঈনুল হাসান,মিজানুর রহমান,শাহজামান প্রিন্স,মুক্তাদির বিল্লাহ,সালিম সাদনান ফাইম,ফরহাদ হোসেন,আকলিমা খাতুন,অন্তর হোসেন মাসুম,কাজী জাকারিয়া,দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন টিটো প্রমূখ।
এরপর তিনি খুলনা জেলা কৃষকদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ। উক্ত মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি চিকিৎসা প্রদান করেন ডাঃ গোলাম মাসুদ মৃধা।