1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্প, ডিওএফ বাংলাদেশ অর্থায়নে ক্লাস্টার ব্যবস্থাপনায় ভালো জলজ চাষ অনুশীলন (চিংড়ি) বিষয়ক কর্মশালা আজ ২০-শে অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রূপসা উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
কর্মশালায় মৎস্য চাষ সম্পর্কে বিশদ আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।
মেরিন ফিশারিজ অফিসার মো. রাসেল শেখ এর পরিচালনায় ১শ জন মৎস্য চাষীর কর্মশালায় উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন খাজাডাঙ্গা গ্ৰামের ক্লাস্টার সভাপতি মহিবুল শেখ, দক্ষিণ খাজাডাঙ্গা গ্ৰামের ক্লাস্টার সভাপতি আনছার মোড়ল, পদ্মবিল-তিলক ক্লাস্টার সভাপতি ইন্তাজ শেখ।
তাছাড়া ঘাটভোগ ইউনিয়ন ইউপি সদস্যা নারকেলী চাঁদপুর গ্ৰামের ক্লাস্টার সভাপতি স্বপ্না রানী পাল, ইউপি সদস্য আইরিন আক্তার, ক্লাস্টার সেক্রেটারী সাবেক ইউপি সদস্য মিতুল, কোষাধক্ষ্য সামসুর শেখ, শিয়ালী গ্ৰামের ক্লাস্টার সভাপতি নিপুল ধর, কঁচাতলা গ্ৰামের ক্লাস্টার সেক্রেটারি সুবর্ণ মজুমদার, বান্দাখাল গ্ৰামের ক্লাস্টার সভাপতি দীপক বিশ্বাস, বলটি গ্ৰামের ক্লাস্টার সভাপতি অশোক চৌধুরী, বড়জ্বালা গ্ৰামের ক্লাস্টার সভাপতি হরিদাস বাছাড়, চন্দ্রাখালী ক্লাস্টার সভাপতি আনন্দ বাছাড় প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট