1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:00 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

রূপসায় খুলনার এসপি,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইলেন। 

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 135 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :রূপসায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তিনি আরও বলেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে একা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, রূপসাসহ পুরো জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। এছাড়া তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেন।

 

তিনি আজ ৩-রা জানুয়ারি (শনিবার) সকালে রূপসা থানা আয়োজিত থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম আল বেরুনি, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম।ং

সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর এবং সভা পরিচালনা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস সবুর খান।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জাহাঙ্গীর ফকির, অধ্যাপক আসাদুজ্জামান, রূপসা বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্যা, মহিউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান,রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন,বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, আমিনুল ইসলাম তারেক, মাসুম বিল্লাহ, ফ. ম. মনিরুল ইসলাম, মুন্না সরদার, সমাজসেবক মহিউদ্দিন লিঠু, পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসাইন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট