
আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) রূপসায় জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল নেতা ফোরামের আলোচনা সভা গতকাল শুক্রবার(১৯-শে সেপ্টেম্বর) সন্ধ্যায় নৈহাটি কালীবাড়ি বাজারে অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও খুলনা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান,সাইফুল ইসলাম,যুবনেতা মাঈনুল হাসান,শাহ জামান প্রিন্স।
বক্তৃতা করেন মিকাইল হোসেন, বিএনপি নেতা অন্তর হোসেন মাসুম,সাবেক ছাত্রনেতা আলামিন মোড়লের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান,নাজমুল হুদা,ইব্রাহিম শেখ,আকরাম শেখ,মাহবুব শেখ, কবির শেখ, বারিক,শাহাবুদ্দিন,মুজিবুর রহমান, আব্দুল্লাহ,নৈহাটি শ্রীরামপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ শরীফ,ছাত্রনেতা সিয়াম,ইরান,মাহফুজ,রিয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন,দলীয় বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে সংগঠনের কর্মপন্থা এবং আগামী ২১-শে সেপ্টেম্বর রুপসা বাস স্ট্যান্ড চত্বরে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।