1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 7:16 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

রূপসায় ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল,রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে। 

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026,
  • 154 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :রূপসায় খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন আপনাদের ভোটে যদি আমি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত ঘোষণা করা হবে। গরিব মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা অন্যের পকেটে যেতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। রাজনীতিতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতায় আমি যখনই সুযোগ পেয়েছি তখনই রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াসহ খুলনার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

 

আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষকদের সুদমুক্ত ও সহজলভ্য ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

আজ ৪-ঠা জানুয়ারি (রবিবার) বাদ আসর রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড (দেবীপুর) বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

বিএনপি নেতা আঃ সাত্তার মোল্যার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, জেলা যুবদল নেতা সাগর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজরাদার, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, মাসুম বিল্লাহ, বাবু মোল্যা, বশির হায়দার পল্টু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, যুবদল নেতা মুন্না সরদার,শাহজামাল প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, মনিরা বেগম, জহিরুল হক শারাদ, পূজা উদযাপন ফ্রন্ট নেতা রাজু দাস, সাবেক ছাত্রনেতা মাঈনুল হাসান, ইসরাইল বাবু, ছাত্রদল নেতা নুরুল আমিন পাপ্পু, এসএম আবু সাঈদ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেবীপুর জাবালে-নুর জামে মসজিদের মুফতি হাবিবুর রহমান।

 

এর আগে আজিজুল বারী হেলাল পূর্ব রূপসা ঘাট এলাকায় উপজেলা হকার্স ইউনিয়নের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট