1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 12:21 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

রূপসায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এর নির্দেশনায় পালেরহাট-আলাইপুর সড়কের সংস্কার সম্পন্ন।

Reporter Name
  • Update Time : Monday, August 25, 2025,
  • 311 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসার পালেরহাট থেকে আলাইপুর আসার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক হলো পালেরহাট আলাইপুর সড়ক। এই সড়কটির বেহালদশা নিয়ে কয়েকদিন আগে বিভিন্ন গন্যমাধ্যমে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী,কৃষক-দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু কিছুদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থান ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটে দূর্ঘটনা। গনমাধ্যমে প্রকাশিত সেই নিউজটি চোখে পড়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রূপসার সন্তান আজিজুল বারী হেলালের। তিনি তাৎক্ষণিক খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দকে রাস্তাটির সংস্কার করার নির্দেশ প্রদান করেন এবং সংস্করণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন বলে জানান। তারই ধারাবাহিকতায় আজ ২৪ আগষ্ট সকালে রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু হয়। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সরাসরি তত্ত্বাবধানে সকাল থেকেই রূপসা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাস্তার সংস্কার কাজে নেমে পড়েন। দিনভর কার্যক্রম পরিচালনা করে পালেরহাট থেকে আলাইপুরের রাস্তাটির সম্পূর্ণ সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি নেতা মোল্যা এনামুল কবীর,এম এ সালাম, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, রূপসা উপজেলা বিএনপি নেতা বাশির মোল্যা, হুমায়ুন কবীর,ফরহাদ হোসেন, বিএনপি নেতা মিকাঈল বিশ্বাস,শ ম হাসিবুর রহমান, মাঈনুল হাসান,রবিউল ইসলাম রবি,ইউপি সদস্য কুদ্দুস শেখ, সিরাজুল মোল্যা, শেখ জাহিদুর রহমান, জহিরুল হক শারাদ,আরাফাত রহমান ডালিম,টিটো জমাদ্দার,মনি শংকর রায়, ইয়াসিন, আরাফাত হোসেন, শহিদুল্লাহ বুলবুল,রউফ শিকদার, আমজাদ শিকদার, গাজী আব্দুল কুদ্দুস,কেরামত আলী, কবির শেখ, আমিন খান,আসলাম লস্কর,কামরুল,তুহিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট