
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) :
রূপসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল গত ৪-ঠা মার্চ (বুধবার) বিকালে টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা বায়তুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উত্তর খাজাডাঙ্গা ইসলামী তরুন সংঘ আয়োজিত
ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।
প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিএম হিরোক এবং সার্বিক পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ইমরান শেখ ও আবুল কাশেম।এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম কচি, রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, বিএনপি নেতা বশির হায়দার পল্টু, আসাদ পাইক, বেল্লাল শেখ, শাহাজাদা আলমগীর, রবিউল ইসলাম, জিয়াউর রহমান শেখ, শরীফ কাজী, আসাদ শেখ, শাহরুখ হাসান, আবুল হোসেন, শাহিদুল শেখ, মিরাজুল ইসলাম মিরান, জিএম মাঈনুল, সুমন শেখ, কবীর শেখ সোহেল শেখ, রমজান, শাহিন শেখ, জাহিদ শেখ, সিয়াম, লাৎফা, রাহুল, জিম, মুনীম, রিফাত, আদনান প্রমূখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন অত্র মসজিদের মাওলানা মুফতি মাহাদী হাসান।