1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:23 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

রূপসায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক রাজনৈতিক নেতৃবৃন্দকে ওয়াজ মাহফিলে কোন দলের পক্ষে ভোট না চাওয়ার অনুরোধ।  

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025,
  • 317 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে রূপসা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণের এবং স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার (২-রা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন,সরকারি সেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সহজীকরণ এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন ওয়াজ মাহফিলে কোন দল বা প্রার্থীর পক্ষে ভোট না চাওয়ার অনুরোধ জানান। এ সময় সুধীজনেরা বিভিন্ন সমস্যা এবং দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ,রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)

আঃ সবুর খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায়

মতামত ব্যক্ত করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.আহসান হাবীব প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন,উপজেলা প্রকৌশলী শোভন সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম,নির্বাচন কর্মকর্তা

আঃ সাত্তার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ.আনোয়ার উল কুদ্দুস,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,

পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, আঃ মালেক,উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস,আজিজুল ইসলাম নন্দু,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, মাওলানা হেকমত আলী, প্রধান শিক্ষক হায়দার আলী, বিউটি পারভিন, আঃ সালাম,তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট