1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 9, 2026, 10:38 pm
Title :
রূপসায় মানববন্ধনে শ্রমিকদল নেতা মাসুমকে হত্যাকারী ও অর্থদাতাদের  দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি।  মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আফজাল হোসেন কায়সার কালিহাতীতে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রূপসায় ডিআইজি রেজাউল হক পিপিএম। কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে সমালোচনার মুখে ইউটার্ন: বদিউল আলম ডিগ্রি কলেজে হচ্ছে কমিটি নির্বাচন। উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন

রূপসায় মানববন্ধনে শ্রমিকদল নেতা মাসুমকে হত্যাকারী ও অর্থদাতাদের  দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি। 

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026,
  • 33 Time View

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : শ্রমিকদলের পূর্ব রূপসা থানা শাখার সাবেক আহ্বায়ক ও রূপসা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ’র হত্যাকারী ও অর্থ জোগানদাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ প্রশাসন প্রকৃত খুনিদের গ্রেপ্তারে কোনো প্রকার গড়িমসি করলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।আজ সোমবার বিকেল ৩-টায় পূর্ব রূপসা ঘাট চত্বরে মাসুম বিল্লাহকে হত্যার প্রতিবাদে খুলনা জেলা ও পূর্ব রূপসা থানা শ্রমিকদল আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা হত্যাকাণ্ডের ৫-দিন পর শ্রমিক ইউনিয়নে কালো পতাকা উত্তোলন করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন মাসুম বিল্লাহ এই শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি ছিলেন। অথচ বর্তমান কমিটি তার নৃশংস হত্যাকাণ্ডে বিগত ৪ দিনে কোনো ভূমিকা গ্রহণ করেনি।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহার সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাঁন ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সজল শেখ, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিকাশ মিত্র, রবিউল ইসলাম রবি, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, মোঃ দিদারুল ইসলাম, শ্রমিক দল নেতা মোঃ ইউনুস গাজী, আবু সাঈদ গাজী, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, মাঈনুল হাসান ও নিহত মাসুম বিল্লাহ’র বড় ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবিদ হুসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা মোছাঃ মনিরা বেগম, শ্রমিকদল নেতা মোঃ দুখু মিয়া, কামরুজ্জামান, ইখলাস মোল্লা, মাসুদুর রহমান, মোঃ এস এস রুস্তম শেখ, জালাল হাওলাদার, লাবলু শেখ, গোলাম মোস্তফা হেলাল, আলী আকবার রাজু, ছাত্রনেতা কাজী জাকারিয়া, জান্নাতুন নাঈম, তরিকুল ইসলাম তরিক, হালিম মোড়ল, অহিদুল শেখ, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, বিল্লাল শেখ, শাহিন শিকদার খোকন ব্যাপারী, মহব্বত ব্যাপারী, আলী শিকদার, সোহেল হোসেন, হাসান শেখ জাকির হোসেন, বাবু মোল্লা, আঃ রহিম গাজী, মিরাজুজ্জামান মামুন, হুমায়ুন মিনা, নাজমুল মিনা, জুয়েল মিনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট