1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় লুটপাট ও চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে দেওয়াল ঘড়িকে বিজয়ী করার আহবান জানিয়ে দিনভর বিরতিহীন প্রচারণা।  

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের “দেওয়াল ঘড়ি” প্রতীকের ঐক্যবদ্ধ প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন রূপসা উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

 

নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে তিনি রূপসার নন্দনপুরে উঠান বৈঠক, জেবিএম স্কুল মাঠে মতবিনিময় সভা, ঘাটভোগে গণসংযোগ ও প্রচার মিছিল, কাজদিয়ায় গণসংযোগ ও মতবিনিময় সভা, সিংহেরচরে পুরুষ ও মহিলা সমাবেশ, জেবিএম এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন। এসব কর্মসূচিতে “দেওয়াল ঘড়ি” প্রতীকের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

 

গণসংযোগকালে বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তারাই মানুষের অধিকার হরণ করে নিজেদের প্রভুত্ব কায়েম করেছে। কেউ দুর্নীতির মাধ্যমে বিদেশে বেগমপাড়া গড়েছে, কেউ আবার ফ্যাসিবাদের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করেছে। যারা নতুন করে লুটপাট, অবৈধ মাটি কাটা, বালি উত্তোলন, দখল বাণিজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তুলেছে—সচেতন জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ইসলামী ও জুলাই অভ্যুত্থানের দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমেই একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগ ও সভাগুলোতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, রূপসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন ও মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট