1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৫-শে নভেম্বর খোঁড়ার বটতলার এবি ব্যাংকের এজেন্ট ও আল-ফালাহ সমবায় সমিতির স্বত্বাধিকারী রবিউল ইসলামের নামে কতিপয় ব্যক্তি সংবাদ সম্মেলন সহ বিভিন্ন পত্রিকায় ও সোশাল মিডিয়ায় প্রচার হয়েছে। তার-ই প্রতিবাদে আজ ২৭-শে নভেম্বর রবিউল ইসলাম একটি পাল্টা সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। তিনি বক্তব্যে আর-ও বলেন আমার ভাগনে ইটের ব্যবসা করা কালিন বিভিন্ন লোকের নিকট হতে সুদী-দাদন গ্রহণ করেছিল যার সাথে আমার কোন ব্যবসায়িক সংপৃক্ততা ছিলো না। উক্ত টাকা পরিশোধ করার পরেও সুধ খোরদের চাহিদা মিটছে না। সুদী ব্যবসায়ীরা আমাকে সামাজিক ও পারিবারিক ভাবে অসম্মান করার জন্য, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎের অভিযোগ ও আদালতে চেক জালিয়াতির মামলা করেছে। তিনি আরো বলেন আমার দোকান ও এবি ব্যাংকের এজেন্ট শাখায় গত মার্চ মাসের ২৫ তারিখে এক দুর্ধর্ষি চুরি সংগঠিত হয়। সে সময় আমার নগদ টাকা বিভিন্ন ব্যাংকের চেক বই সহ বিভিন্ন মালামাল চুরি হয় এবং রূপসা থানায় একটি জিডি করা হয়েছিল। আজ সুদখোর মহাজনরা আমাকে সেই চুরি হওয়া চেকের পাতা দেখিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও নানাবিধ ষড়যন্ত্র করছে। আমি জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে তদন্ত পুর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট