সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আজ ২১-শে ডিসেম্বর(শনিবার) সকালে ঘাটভোগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাসীর আয়োজনে ঘাটভোগ মোড়ে কুদ্দুস মেম্বারের বাড়ি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,
এনামুল কবীর সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, সদস্য শেখ আঃ রশিদ, আরিফুর রহমান, শেখ আনিসুর রহমান আনিস,রিয়াজুল ইসলাম মোল্যা।
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাসের সঞ্চালানায় স্বাগত বক্তৃতা করেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা আঃ কুদ্দুস কাজী।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর,ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা হাসিবুর রহমান, সাইফুল ইসলাম পাইক, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, যুব মহিলাদল নেত্রী সারমিন আক্তার আঁখি, বিএনপি নেতা আবুল কাশেম কালা, বুলবুল লস্কর, রউফ শিকদার, সৈয়দ নিয়ামত আলী, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ রয়েল, মাসুদ হোসেন, আজিজুল ইসলাম,খায়রুল আলম খোকন,সৈয়দ কামরুজ্জামান নান্টু, মোকররম হোসেন, শাকিল আহম্মেদ, মাওঃ আবু সালেহ লস্কর, সাহেব আলী শেখ, আইরিন আক্তার, স্বপ্না পাল, ইউপি সদস্য বিনোদিনী পাল, রেশমা আক্তার, শরিফা ইয়াসমিন, শিরিনা পারভিন, মনিরা বেগম, আসলাম লস্কর প্রমূখ।