নিজস্ব প্রতিবেদক : রূপসায় জাতীয় দৈনিক গণতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি,তদবির বানিজ্য মুক্ত ও নিরেপক্ষভাবে সুনামের সাথে কর্মরত আঃ মান্নান। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৩১ মার্চ মঙ্গলবার অব্যহতি চেয়ে আবেদন করেন। পদত্যাগ পত্রটি রূপসা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে উপস্থিত ক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ রিসিভ করেন।
সাংবাদিক আঃ মান্নান সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার বিষয় উল্লেখ করে বহিষ্কার করা হয়েছে। এমন একটি ফেসবুক পোস্ট করেন সংগঠনের সভাপতি জিএম আসাদ। উল্লেখ্য সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ক্লাবের কার্যক্রমে আঃ মান্নান সক্রিয় ছিলেন না। বলতে গেলে তিনি গত ৩ মাস আগে অনুষ্ঠিত ক্লাবের পিকনিক হতেই ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করেন না।
যদিও বিশেষ কারণে আঃ মান্নান ক্লাবের কার্যক্রমে নিস্ক্রিয় আছেন তবুও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাব থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছেন। আঃ মান্নান ক্লাবের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারেন সভাপতি জিএম আসাদ একক সিদ্ধান্তে নিজেই নিজের ফেসবুকে পোস্ট করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের কয়েকজন কর্মকর্তা জানান নিয়ম অনুযায়ী মাসিক মিটিংয়ে আলোচনার মাধ্যমে আঃ মান্নান অব্যাহতি পত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা এবং অব্যহতি চাওয়ার পরে কাউকে বহিষ্কার করা যায় না। এটা সভাপতি জিএম আসাদ এর একক অপরিপক্ক ও খামখেয়ালি সিদ্ধান্ত যা এলাকায় সচেতন মহলে ক্লাবের ভাবমূর্তিকে বিতর্কিত করে তুলেছে।