1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:13 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

রূপসার কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025,
  • 189 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় কাজদিয়া তরুন সমাজ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৬ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কাজদিয়া তাজকিংস একাদশ এবং মা এন্টারপ্রাইজ। খেলায় মা এন্টারপ্রাইজ তাজকিংস একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সালমান ও আরাফাত এবং বিজীত দলের হয়ে গোল করেন আশিক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সালমান। খেলা পরিচালনা সুমন রাজু,আলী আকবর,সাইফুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের ফুটবল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন।
সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক বাশির আহম্মেদ লালুর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন,সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সরদার।
এসময় উপস্থিত ছিলেন শেখ মিজানুর রহমান,আবুল কালাম,শাহাজাদা আলমগীর,জামাল শেখ,বেল্লাল শেখ, তহিদুল ইসলাম তপু,আয়ূব খান,সোহাগ শেখ,ফেরদৌস সরদার,জনী ফকির, সৌরভ সেন,তরিকুল ইসলাম অন্তর, তাহসিন, নাঈমুল ইসলাম তামিম।
উল্লেখ্য প্রতিটা খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার বিতরণ করা হবে কাজদিয়া অনলাইনের স্বত্বাধিকারী শাহাজাদা আলমগীরের পক্ষ থেকে। এছাড়া আগামী শনিবার ইন্টেরিয়র ইরা (ইমামুল) বনাম তামিম তাসকিন (সোহাগ শেখ) একাদশ মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট