1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 8:47 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

রূপসার সামন্তসেনা গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ। 

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 127 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড (সামন্তসেনা) বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২-রা জানুয়ারি (শুক্রবার) বাদ আসর নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা গ্রামের নতুনহাট মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সামন্তসেনা মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন ইমাম মোঃ নুর ইসলাম, মাওলানা আক্তার হোসেন ও মাওলানা আঃ হান্নান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, কামরুল ইসলাম কচি, সাজ্জাদ হোসেন সরদার , যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, এফ.এম মনিরুল ইসলাম, কবির শেখ, বাবু মোল্যা, আলহাজ্ব মো. সাইফুল ইসলাম শেখ,

মহিউদ্দীন লিটু, ইসরাইল বাবু, মাঈনুল হাসান, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, জাহিদ হাসান, বাবুল শেখ, আসাদ পাইক, বেল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান, আকরাম সরদার,খান আলমগীর, মুরাদ হোসেন বাবু, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আরমান শেখ, আজাদ শেখ, শাহিনুর রহমান, শাহরুখ হাসান ও রবিউল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।

এর আগে দিনের শুরুতে সকাল বেলায় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দিনব্যাপী কোরআন খতম করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট