খুলনার রূপসায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী" সৎ,যোগ্য, তারুণ্যের প্রতীক,সংগ্রামী নেতা"মো. কামরুজ্জামান মোল্লা"সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর আলীর পথে এগিয়ে চলছেন এমনটাই মনে করেন উপজেলা বাসী।
গণমানুষের প্রিয় নেতা ও তারুণ্যের প্রতীক এবং রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আকবর শেখের মাধ্যমে তার রাজনৈতিক হাতে খড়ি হয় এবং ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে।
মো. কামরুজ্জামান মোল্লা, খুলনা জেলা এর রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় কমিটির
ছাত্রলীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন দক্ষ সংগঠক এবং সাদা মনের একজন ব্যক্তি।তিনি সততা এবং নিষ্ঠার সাথে ছাত্রলীগকে
সংগঠিত করে রেখেছেন দায়িত্ব পালন কালে।
সারাদেশের মতো আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন ২০২৪ "শে" ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে মো. কামরুজ্জামান মোল্লা হঠাৎ মাঠে নেমেই সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আকবর শেখ এর নীতিকে অনুসরণ করে প্রচার প্রচারণার মাধ্যমে পুরো উপজেলা বাসীর মনে
ব্যাপক আলোচনার ঝড় তুলেছেন। রূপসা উপজেলা ব্যাপী একটি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি ব্যপক চমক দেখিয়েছেন যেখানে প্রায় ৫০০ মোটরসাইকেল ছিলো।
উপজেলা বাসীর মনে শুধু ব্যাপক আলোচনার ঝড় নয় যুব সমাজে আলোড়ন তৈরি করেছেন।
কামরুজ্জামান মোল্লা এবার আসন্ন উপজেলা নির্বাচনে, রূপসা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।