1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 9:52 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

রূপসায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : Sunday, July 20, 2025,
  • 218 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় ৫ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) কে গ্রেফতার রূপসা থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই) উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্প বাহিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আকবর শেখের ছেলে এবং আঁড়মই পাঁচানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে উক্ত প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৬ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় ওই শিশুটি স্কুলে যায়। টিফিনের জন্য ১টা ২৫ মিনিটে বিরতি দিলে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে যার মতো খাবার খাওয়ার জন্য পাশের দোকান গুলোতে যায়। অনেকেই স্কুলের রুমে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে থাকে। ওই সময় ওই মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াইয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তখন বাকি ক্লাসগুলি না করে বাড়িতে চলে যায় এবং পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং রূপসা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির পিতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন । তাৎক্ষণিকভাবে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং রূপসা থানার অফিসার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম সুকৌশলে প্রধান শিক্ষককে আটক করেন । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করেছে এবং শিশুটি শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেছে । এ ঘটনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী সহ উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট