1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:01 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন। 

Reporter Name
  • Update Time : Thursday, March 19, 2026,
  • 24 Time View

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯-শে মার্চ) দিনব্যাপী রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ও আইচগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

 

আইচগাতী ইউনিয়নের রাজাপুর ভ্রাতৃমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনারা একজন যোগ্য ও সৎ মানুষকে বেছে নিয়েছেন, যিনি এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি সুখে-দুঃখে, রাজনৈতিক প্রতিকূল সময়েও। ভবিষ্যতেও আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি।

 

রুনু বলেন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোল্যা জাহিদুল ইসলাম, নয়ন মোড়ল, মোঃ রয়েল, মাসুদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস শেখ, রাজু মল্লিক, ছাত্রদল নেতা রিপন আহম্মেদ হৃদয়, মোঃ ওদুদ হোসেন, রনি জমাদ্দার, ইউসুফ মল্লিক, বিএনপি নেতা জাকির তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট