1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রূপসা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সক্রিয় সুবিধাবাদী এবং দালালচক্র।

Reporter Name
  • Update Time : Wednesday, May 8, 2024,
  • 460 Time View

 

 

আঃ মান্নান রূপসা প্রতিনিধি : জমে উঠেছে আগামী ৫ই জুন অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন এর প্রচারণা।চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ৪/৫ জন প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে উপজেলাবাসীর ধারণা শেষ পর্যন্ত দুইজন প্রার্থীর সাথেই মুল প্রতিযোগিতা হতে পারে। ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠন এর সমর্থিত পরিছন্ন রাজনৈতিক নেতা রুপসার ঐতিহ্যবাহী সরদার পরিবারের সদস্য,রূপসা উপজেলার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ। উল্লেখ্য এ পরিবারের দুইজন সদস্য ২০০১ সালে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে শহীদ হন তাদের একজন অধ্যক্ষ ফেরদৌস এর আপন ভাই এবং অপরজন আপন চাচা।

অপরদিকে খুলনা-৪ আসনের এমপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব। মুলতঃ উল্লেখিত দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মুল প্রতিদ্বন্দ্বিতা এমনটাই জনগণ মনে করেন । ইতিমধ্যেই প্রচারণার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ, ১ নং আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফ উজ্জামান বাবুল ও ২ নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক সরদার, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুল,কৃষকলীগের সাধারণ সম্পাদক আরমান মিয়া,ছাত্রলীগের আহবায়ক তানভীরসহ আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অধিকাংশ প্রভাবশালী নেতারাই অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ এর সাথে অংশ নিচ্ছেন। এছাড়াও অধ্যক্ষ সরদার ফেরদৌস এর পক্ষে রূপসা উপজেলায় অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নেতা খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ সহ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী ও সহসভাপতি এমএম মুজিবুর রহমান,জেলা ছাত্র লীগের সভাপতি পারভেজ হাওলাদারকে প্রচারণার অংশ নিতে দেখা যাচ্ছে।

এবার আসি শিরোনামে, রূপসা উপজেলায় কিছু পরিবার আছে যারা রাজনীতিকে পুঁজি করে তাদের বৈধ-অবৈধ ব্যবসা,শালিশ বানিজ্য পরিচালনা করে এবং তারা সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত।মজার ব্যাপার হচ্ছে এরা পারিবারিক মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত করে উভয় প্রার্থীর পক্ষে ভাগ হয়ে যাচ্ছে। যাতে বিগত বছরগুলোর ন্যায় যেই জিতুক তারা পরবর্তীতে এক হয়ে বহাল তবিয়তে থাকবে।বিগত দিনে যেভাবে তারা দলে বিভেদ সৃষ্টি করে পরিবারের সদস্য এবং তাদের তাবেদারগণকে প্রতিষ্ঠিত করেছেন এবং সরকারি সকল সুযোগ সুবিধা নিয়েছেন সে পথেই তারা এগুচ্ছেন । এবার নির্বাচনী প্রচারণায়ও তারা পরিবার এবং তাদের তাবেদারগণকে নিজ নিজ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে অধিষ্ঠিত করতে তৎপর হয়ে উঠেছে। তাদের পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদেরকে জামায়াত-বিএনপি বলে কোনঠাসা করার চেষ্টা করে। সাধারণ মানুষ উভয় প্রার্থীদের সাথে চিন্হিত এ ধরনের মানুষদের নির্বাচনী প্রচারণা গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান না। কারণ ক্ষমতার পরিবর্তন হলেও নির্বাচন পরবর্তীতে তারাই সকল সুযোগ সুবিধা ভোগ করে। এধরণের জনবিচ্ছিন্ন সুযোগ সন্ধানী নেতাদের নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন না এমনটাই দলের সাধারণ নেতা কর্মীদের উভয় প্রার্থীর কাছে চাওয়া।

এবার জমজমাট লড়াই, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে সবার প্রত্যাশা এবং আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট