1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:45 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

রূপসা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জু-র আজ ২৮তম মৃত্যু বার্ষিকি। 

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025,
  • 180 Time View

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে রূপসা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,রূপসা উপজেলা বিএনপির সফল প্রতিষ্ঠাতা সভাপতি,রূপসা উপজেলা বিআরডিবি (BRDB) এর সাবেক চেয়ারম্যান কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি এবং রূপসা মাঝি শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা মরহুম শেখ মোরশেদুল হক মঞ্জুকে। তিনি ছিলেন একজন নির্লোভ, সদালাপী, নিঃস্বার্থ,পরোপকারী ও অসাম্প্রদায়িক মানসিকতার মানুষ।দলমতের উর্ধ্বে উঠে তিনি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে গেছেন,তাই আজও তিনি উপজেলাবাসীর স্মৃতিতে অম্লান।রূপসা উপজেলা পরিষদ ও রূপসা থানা প্রতিষ্ঠায় তার ছিল অগ্রণী ভূমিকা। মানুষের প্রতি তার মমত্ববোধ,সেবার মানসিকতা ও মানবিক আচরণ ২৮ বছর পরেও শুধু বিএনপির নেতাকর্মী নয় রূপসার আপামর মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে আছেন। হিন্দু মুসলিন সবাই তাকে “দাদা” নামেই চিনত এবং আজও সেই নামেই শ্রদ্ধায় সাথে স্মরণ করে।

তার কর্ম, আদর্শ ও মানবিকতা তাকে রূপসার মানুষের মাঝে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। আজ ৮ই ডিসেম্বর এই মহৎ মানুষের ২৮ তম মৃত্যুবার্ষিকী।

তার ছোট ছেলে বিএনপি নেতা জহিরুল হক শারাদ এর সাথে কথা বললে তিনি জানান আমার আব্বুকে মানুষ এখনো মনে রেখেছে,তাদের মঞ্জু দাদার ছেলে হিসেবে আমাকে স্নেহ-ভালোবাসা দিচ্ছে এটা ভাবতেই গর্বে বুক ভরে যায়। তিনি সবার কাছে তার পিতার মাগফিরাত কামনা করে দোয়া চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট