আলীকদম উপজেলা প্রতিনিধিঃ
আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার মনিটরিং করেন আলীকদম উপজেলা প্রশাসন।
আজ রবিবার ০১/১০/২০২৩ইং সাড়ে ১১টার সময় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব জাবের মোঃ সোয়াইব,সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফ উল্লাহ নিজামী,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
প্রসংগত,এসময় রেপার পাড়া বাজারের প্রায় দোকানে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং করের কাগজ না থাকায় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট অফিসের দ্রুত দেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়।
আরও বাজারে দোকানে মূল্য তালিকা ও আলু কেজি ৩৫ টাকা,পেয়াঁজ ৬৫ টাকা দরে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।