1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:50 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সাত কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, March 6, 2024,
  • 356 Time View

রাশেদ খাঁন

লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সাতটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে লক্ষ্মীপুর পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক হয়েছেন জাহিদ আদনান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন জায়েদ ইবনে মিরাজ, হাসিবুল হোসেন মুন্না, ফাহিম ফয়সাল মার্শা, রমজান হোসেন আরমান, আফ্রিদুর রহমান রাবিত, আব্দুল্লাহ আল মামুনসহ ১১ জন এবং সদস্য করা হয়েছে ৬ জনকে।

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন জাহিদুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান। চন্দ্রগঞ্জ জনতা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন রাসেল। মাহমুদ নিরব ও সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম নাইম। রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন আব্দুর রহমান আছিম। এ ছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াছিন আরাফাত সিহাব দেওয়ানজি।

রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন তানভীর মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন শাহরিয়া মাহমুদ তানজিদ। রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি মো. জিহাদ উদ্দিন, সাধারণ সম্পাদক সামুরা আহমেদ। রামগতি আ স ম আব্দুর রব কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন সবুজ আল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ শামিম রাজা।

৭টি ইউনিটের মধ্যে লক্ষ্মীপুর পৌর শাখা ছাড়া ছয়টি ইউনিটের আগের কমিটি বিলুপ্ত করে দেয় জেলা ছাত্রলীগ। মেয়াদোত্তীর্ণ এবং সাংগঠনিক কার্যক্রম না থাকায় কোনও সম্মেলন ছাড়াই কমিটিগুলো বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কমিটি ঘোষণার পর রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর পৌর শাখা ছাত্রলীগের কমিটি জেলা শহরের চকবাজারসহ বাজার প্রধান সড়কে মোটরসাইকেল মহড়া দেয়। এ সময় তিন দফায় অর্ধশত ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, আগামী এক বছরের জন্য ৬টি ইউনিট ও তিন মাসের জন্য লক্ষ্মীপুর পৌর শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছি। যোগ্য, সৎ, কর্মঠ, পরিশ্রমী ও মেধাবী ছাত্র নেতাদের দিয়েই এসব ইউনিটের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আশা করি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা মাঠে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট