1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:21 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

লক্ষ্মীপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই আড়তের ৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2020,
  • 225 Time View

মোঃ হৃয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুইটি আড়তকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ওয়াদুদ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (সাধারণ) শারমিন আক্তার সুমী ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর শহরে বাজার পরিদর্শনকালে রিহান ট্রেডার্স ও কবির ট্রেডার্স নামে দুটি আড়তে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। এসময় তারা মূল্য তালিকাও দেখাতে পারেনি। গেল সপ্তাহে পেঁয়াজ কেজি দরে ২৮-৩০ টাকা বিক্রি করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ৫৫-৬০ টাকা বিক্রি করা হচ্ছে। এসব অভিযোগে রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আবু ওয়াদুদ বলেন, বেশি দামে পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করায় দুই আড়ত মালিকের জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট