1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:30 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

লক্ষ্মীপুরে রায়পুরে চালু হলো প্রথম স্মার্ট ক্লাসরুম

Reporter Name
  • Update Time : Friday, July 28, 2023,
  • 312 Time View

 

জাকির হোসাইন, রায়পুর উপজেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে রায়পুরে চালু হলো প্রথম স্মার্ট ক্লাসরুম

লক্ষ্মীপুরে প্রথমবারের মতো চালু হলো আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাস রুম।

 

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

জানা গেছে, এই ক্লাস রুমে কোনো চক বা ডাস্টারের ব্যবহার নেই তার পরিবর্তে রয়েছে স্মার্ট বোর্ড। এই বোর্ডের মাধ্যমে অডিও ভিডিও দেখা যাবে। এ ছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে কাউন্ট হয়ে যাবে। রয়েছে উন্নত টিচিং ও লার্নিং সিস্টেম। এর ফলে শিক্ষকরাও শিক্ষার্থীদের ক্লাসরুমে আরও বেশি আকৃষ্ট করতে পারবেন। এই স্মার্ট ক্লাস রুম বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ দেশ গড়ার ক্ষেত্রে সহযোগী হবে। একই সময় বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট গার্ডিয়ান শেড নামক অভিভাবকদের একটি অপেক্ষা কক্ষও উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, অ্যাসিল্যান্ড রাসেল ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিপু সুলতান ও চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট