1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:58 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

লামার আজিজ নগরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরে অভিযান। 

Reporter Name
  • Update Time : Thursday, January 25, 2024,
  • 238 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

 

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এসবিএম ব্রিক ফিল্ডে অভিযান চালায় এসম মালিকপক্ষ বৈধ কোন কাগজ পত্র না থাকায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তর।

 

আজ বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ২০২৪ইং) দুপুরে উপজেলার আজিজ নগর ইউপির সন্দ্বীপ পাড়া এলাকায় এসবিএম ব্রীক্সস ফিল্ডে এই অভিযান পরিচালনা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফখুর উদ্দিন চৌধুরী ও পরিদর্শক নুর উদ্দিন।

 

ইটভাটা এলাকার জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ ও বিশাল পাহাড় কাটারও সত্যতা মিলেছে। ইটভাটার জন্য বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘনফুট পাহাড় কেটে সাবাড় করেছে। প্রতি ঘনফুটের পরিমাণ হিসাব করে ইটভাটা মালিককে জরিমানা দিতে হবে। এই অভিযান আগামীতেও অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে লামার আজিজ নগর ইউপির সন্দ্বীপ পাড়া এলাকার এসবিএম ব্রীক্সস ফিল্ডে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান। এসময় ইট ভাটাটির বৈধ কাগজ দেখাতে না পারায় ইট ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।

 

প্রসঙ্গত, লামার অবৈধ এসবিএম ব্রীক্সস ফিল্ডে নিয়ে সংবাদ পরিবেশনের কারনে ইটভাটাটির মালিক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খান লামার কয়েকজন সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট