1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 10:10 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

লামায় বন্য হাতির তান্ডবে দরিদ্র কৃষকেরা দিশেহারা । 

Reporter Name
  • Update Time : Saturday, January 13, 2024,
  • 320 Time View

মোহাম্মদ করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় আজিজনগরে বন্য হাতির তান্ডবে কৃষকের মাথায় হাত তারা আজ দিশেহারা । ১২’ই জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ১০টা থেকে রাত ২টা পর্যন্ত আজিজনগর ইউনিয়ন এর ইসলামপুর (৪নং ওয়ার্ড) নামক এলাকায় ৩টি বন্য হাতির একটি পাল ঘর,কলাবাগান ও আলু ক্ষেতের ওপর তান্ডব চালিয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষকরা । ভুক্তভোগী কৃষক মো. আবছার উদ্দিন ও নুর আয়েশা হলেন আজিজনগর ৪নং ওয়ার্ড ইসলামপুরের বাসিন্দা।

মো. আবছার উদ্দিন জানান,গতরাতে দুইটি বড় ও একটি ছোট হাতি আমার কলাবাগান সম্পূর্ণ নষ্ট করে ফেলে।

আমার প্রায় ৩০-৪০হাজার টাকার মতো কলাগাছ খেয়ে ফেলে ও ভেঙে পেলে। আরেক জন নুর আয়েশা জানান,আমার দুইটা আলু ক্ষেত ছিলো,সেখান থেকে রাতে আলু ক্ষেত নষ্ট করে চলে যায় হাতি।আমি এখন কি করবো বুঝতে পারছিনা, আমি এখন একেবারে নিঃস্ব।

 

এব্যাপারে আজিজনগর ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চারিদিকে বসতবাড়ি গড়ে উঠার কারণে এবং খাবারের কারণে বনের হাতি হয়তো এদিকে আসে। তিনি ভুক্তভোগী কৃষকদের শান্তনা দিয়ে বলেন,আপনারা হাতি যতই ক্ষতি করুন ঝুঁকি নিয়ে তাদের সামনে যাবেননা,সরকার আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত। নিজেরা সাবধানে থাকবে এবং আপনাদের ক্ষতিপূরণ নিয়ে দেওয়ার জন্য যাবতীয় যা যা করা লাগে সার্বিক সহযোগীতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট