1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 8:53 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লামা উপজেলার ফাঁসিয়াখালিতে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু। 

Reporter Name
  • Update Time : Sunday, May 14, 2023,
  • 276 Time View

 

 

বিশেষ প্রতিনিধিঃ

 

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নে ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

নিহত কৃষক ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা গ্রামের নুরুল ইসলাম ছেলে মো. নুরুল আবছার (৪৫)।।

 

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের হারগাজা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত আজ সন্ধ্যার দিকে নুরুল আবছার নিজ ধানখেতে পাহারা দিতে গিয়ে হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে মেরে ফেলে। পরে লোকজন ধাওয়া দিলে হাতি সরে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন মৃত অবস্থায় কৃষক নুরুল আবছারকে উদ্ধার করেন।

 

ফাসিয়াখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন মিয়া যুগান্তরকে বলেন, কয়েক দিনের ব্যবধানে ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হলো। ধান পাকলেই বন্য হাতি খাদ্যের সন্ধানে কৃষকের ফসলখেতে হানা দিয়ে থাকে। তার থেকে রক্ষা পেতে আমাদের সকলের উচিত বন উজাড় বন্ধ করা। সেই সঙ্গে বন্য হাতির খাদ্য নষ্ট না হয় মতো বনবিভাগকে বন রক্ষার্থে আরো নজরদারি বাড়ানো প্রয়োজন।

 

এ ব্যাপারে লামা বন বিভাগের লামা সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘ফাসিয়াখালি ৬ দিনের ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হলো। নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে তিন লাখ টাকা সহায়তা করা হবে।’

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো।

 

এর আগে গত সোমবার (৮ মে) রাতে লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুমারী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আকতার হোসেন(৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট