1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:22 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 458 Time View


‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মো: রব্বানী ইসলাম


‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হন চাচা ও ভাতিজা।


‎রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।

‎স্থানীয়রা জানায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধাণতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই ঘটনাস্থলেই আহত হন। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

‎পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন।

‎আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, “দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। বাকি দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন বলেন, “নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”সংবাদপত্রের সাবস্ক্রিপশন

‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম
‎২৮-০৯-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট