1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 7:32 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

‎লালমনিরহাটের শ্রীরামপুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। ‎

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025,
  • 109 Time View


‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মো: রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

‎​মাত্র ৫ দিনের মাথায় একই সীমান্তে আবারও গুলির ঘটনায় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর আগে গত ৫ নভেম্বর ভোরে বিএসএফ ওই এলাকায় তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়েছিল।
‎​বিজিবি ও স্থানীয় সীমান্ত সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম অবস্থিত। সোমবার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪-এর উপপিলার ৩-এর কাছে শূন্যরেখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল তিন থেকে চারটি ছররা গুলি ছোড়ে। ভোরের নিস্তব্ধতায় গুলির শব্দে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎​এ ঘটনায় বাংলাদেশি গরু পারাপারকারী তিনজন আহত হয়েছেন বলে শোনা গেলেও বিজিবি এ কথা অস্বীকার করেছে। তবে আহতরা গোপনে রংপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। সীমান্তে আহতরা বরাবরই অতি গোপনে চিকিৎসা নেওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

‎​নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীরামপুর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, সকালে নামাজ পড়ে ফেরার পথে দেখি, মোটরসাইকেলে করে গুলিতে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে।


‎​ঘটনা জানার পরপরই রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্প ও শমসেরনগর কোম্পানি সদরের সদস্যরা ঘটনাস্থলে যান। বেলা ১২টার দিকে বিজিবি এ ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের রতনপুর ক্যাম্পের কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। তবে বিএসএফ তাৎক্ষণিক বৈঠকে বসতে সম্মত হয়নি।

‎​এ ব্যাপারে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন,গুলি ছোড়ার ঘটনা জানার পরপরই আমরা সীমান্তে যাই। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। বিএসএফ পরবর্তীতে বৈঠকের সময় জানাবে বলে জানিয়েছে।


‎লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম ১০-১১-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট