1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ এক মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে


‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মো: রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ মশিউর রহমান(২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
‎আটক যুবক মশিউর রহমান হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
‎প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে নিজ বাড়িতে রেখে দেশের বিভিন্ন স্থানে পাইকারীভাবে বিক্রি করেন মশিউর রহমান। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি চৌকস দল।
‎এ সময় মশিউর রহমানের বাড়ি তল্লাশী চালিয়ে বিছানার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৩৭ বোতল স্কাপ ও ৪ কেজি দেড়শত গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মশিউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
‎এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মশিউর রহমানের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।

‎রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নিয়ন্ত্রনসহ সকল ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম ২৯-১১-২০২৫_

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট