
লালমনিরহাট প্রতিনিধি;
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আইয়ুব আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ’পরিবারের লোকজন জানিয়েছেন নিহত ব্যক্তি মানিসক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ২৯-০৩-২০২৬_