1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 10:06 am
Title :
মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !  প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক” গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার 

লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026,
  • 18 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি:

‎মোঃ রব্বানী ইসলাম

‎দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ুয়া খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ১৮ মার্চ সকাল ১১ টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের নদী-নালা ও খালগুলো পুনরুদ্ধার করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে।” তিনি আরও বলেন, এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎উপজেলা প্রশাসন, লালমনিরহাট সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

‎উল্লেখ্য, বড়ুয়া খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি জলাবদ্ধতা হ্রাস পেয়ে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

‎স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের ফলে তাদের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ১৮-০৩-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট