1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 5, 2026, 10:42 pm
Title :
এতিহ্যবাহী রূপসা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  রূপসায় ইসলামিক রিলিফ বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে অরফ্যান দিবস ২০২৬ পালিত।  প্রকৌশলী আশরাফুলের লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত | পর্ব-০১ গাজীপুর সিটিকে একটি আধুনিক বাসযোগ্য সিটি করার লক্ষ্যে কাজ করব। রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  পটুয়াখালীর রাঙ্গাবালীতে কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ। লালমনিরহাটে র‍্যাব-১৩’র অভিযানে ৫৭.১ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ১ কালিহাতীতে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এ বড় ধরনের রদবদল করা হয়েছে। গাজীপুরের বাসনে চাঁদাবাজি: ভিডিও ভাইরাল, ১ জন গ্রেফতার

লালমনিরহাটে র‍্যাব-১৩’র অভিযানে ৫৭.১ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : Thursday, March 5, 2026,
  • 43 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‍্যাব-১৩)। মঙ্গলবার (০৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল বোয়ালমারী গ্রামের মো. আশাদুল হক (৪৬) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেখানো মতে বাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আশাদুল হক (৪৬) লালমনিরহাট সদর উপজেলার বোয়ালমারী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব-১৩ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট